মো: তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: ফয়সল আহমেদ ছিদ্দেকী কে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (০৫ ফেব্রুয়ারী) সোমবার ভোর রাতে রাসুলগঞ্জ বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত না: শি:-৪৪/১৯,ধারা-না: শি: নি: দমন আইন ২০০০(সং/২০০৩) ১১(গ) এর ০৪ বছরের সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামী হলো, রাসুলগঞ্জ বাজারের মো: তাজুল ইসলাম এর পুত্র মো: ফয়সল ইসলাম ছিদ্দেকী(৩০) কে গ্রেফতার করা হয়েছে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলীর দিকনির্দেশনায় সাব ইন্সপেক্টর রাজিব রহমান নেতৃত্বে সহকারী সাব ইন্সপেক্টর বদরুল...
মো: তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: ফয়সল আহমেদ ছিদ্দেকী কে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (০৫ ফেব্রুয়ারী) সোমবার ভোর রাতে রাসুলগঞ্জ বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত না: শি:-৪৪/১৯,ধারা-না: শি: নি: দমন আইন ২০০০(সং/২০০৩) ১১(গ) এর ০৪ বছরের সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামী হলো, রাসুলগঞ্জ বাজারের মো: তাজুল ইসলাম এর পুত্র মো: ফয়সল ইসলাম ছিদ্দেকী(৩০) কে গ্রেফতার করা হয়েছে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলীর দিকনির্দেশনায় সাব ইন্সপেক্টর রাজিব রহমান নেতৃত্বে সহকারী সাব ইন্সপেক্টর বদরুল হাসানসহ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: ফয়সল ইসলাম ছিদ্দেকী কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলী বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: ফয়সল ইসলাম ছিদ্দেকী কে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।