ঢাকাThursday , 8 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বোদা পৌরসভা পরিদর্শন করেন রংপুরের বিভাগীয় কমিশনার।

দেশ চ্যানেল
February 8, 2024 8:02 am
Link Copied!

মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় বোদা প্রতিনিধি।

আজ দুপুর ১২টায় বোদা পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন রংপুরের বিভাগীয় কমিশনার জনাব মোঃ হাবিবুর রহমান।এ সময় তিনি বোদা পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে মত বিনিময় করেন এবং বোদা পৌরসভা উন্নয়নে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। ইতোপূর্বে তিনি বোদা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন, অতঃপর বোদা ভূমি অফিস সংলগ্ন বিভিন্ন ফুল ও ফলের বাগান পরিদর্শন কালে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন দেশের কোথাও যেন ১ ইঞ্চি অনাবাদি জমি পড়ে না থাকে।ফুল এবং ফলের বাগান দেখে কমিশনার মহোদয় মুগ্ধ হন এবং সকল ভূমি অফিসে এরূপ বাগান লাগানোর জন্য আহ্বান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম, বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির, বোদা উপজেলার সহকারী ভূমি কমিশনার মোঃ ইমরানুজ্জামান,বোদা পৌরসভার মেয়র আলহাজ্ব আজহার আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST