নজরুল ইসলাম:
আজ ১৪ ফেব্রুয়ারী (বুধবার) বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসটি পশ্চিমা সংস্কৃতির হলেও আমরাও নিয়েছে সাদরে। এই দিনটিকে ঘিরে মানুষের বিভিন্ন ধরনের পরিকল্পনা থাকে। এমনি ব্যক্তির পাশাপাশি পিছিয়ে নেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গুলোও।
সিরাজগঞ্জের সর্বাধিক জনপ্রিয় এবং সক্রিয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ” আয়োজন করেছিল ব্যতিক্রমী এক ইভেন্টের। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে ফুল গাছের চারা রোপণ এবং মিনার প্রাঙ্গণে পরিস্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নেয়া হয়েছে।
অর্ধশতাধিক স্বেচ্ছাসেবকের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন করেন।
আয়োজন সম্পর্কে সংগঠনের চেয়ারম্যান আশিক আহমেদ জানান, এই দিনে সবাই তাদের প্রিয়জনকে নিয়েই পরিকল্পনা রাখে, আমরা পরিকল্পনা সাজিয়েছি শহিদদের স্মরণ করার মধ্য দিয়ে। এই ইভেন্টের মধ্য দিয়ে আমরা বুঝাতে চাইলাম বীর শহিদদের শুধু শহিদ দিবসেই যেন আমরা সীমাবদ্ধ না রাখি বরং প্রতিটা ক্ষেত্রেই যেন তাদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ রাখি।
উল্লেখ্য, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতার ইভেন্ট শেষে স্বেচ্ছাসেবকবৃন্দ ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।

