মাদারীপুরের কালকিনিতে ৪শ’ পিচ ইয়াবা ও গাজাসহ আটক-২
মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে ৪শ’ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রমজানপুর এলাকার কাটাখালি গ্রামের হালিম সরদারের ছেলে সোহাগ সরদার(২৮) ও পৌর এলাকার শিকারমঙ্গল গ্রামের ৩নং ওয়ার্ডের রিয়াদ চৌকিদারে ছেলে সাব্বির(২৩) ওরফে সালমান চৌকিদার। আজ সোমবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তি সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি মোঃ আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় এসআই জাকির হোসেন মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রোববার রাতে ইয়াবা বিক্রিকালে সোহাগ সরদার ও গাজা বিক্রিকালে সাব্বির ওরফে সালমান গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদেরকে মাদারীপুর জেল...
মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে ৪শ’ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রমজানপুর এলাকার কাটাখালি গ্রামের হালিম সরদারের ছেলে সোহাগ সরদার(২৮) ও পৌর এলাকার শিকারমঙ্গল গ্রামের ৩নং ওয়ার্ডের রিয়াদ চৌকিদারে ছেলে সাব্বির(২৩) ওরফে সালমান চৌকিদার। আজ সোমবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তি সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি মোঃ আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় এসআই জাকির হোসেন মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রোববার রাতে ইয়াবা বিক্রিকালে সোহাগ সরদার ও গাজা বিক্রিকালে সাব্বির ওরফে সালমান গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদেরকে মাদারীপুর জেল হাজতে প্রেরন করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।