বগুড়ায় মহাসড়কে পন্যবাহী ট্রাক থামিয়ে চাঁদা উত্তোলন গ্রেফতার- ৩
মিলন হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি - বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের অন্তর্গত সুজাবাদ এলাকায় তামিম এগ্রো কেয়ার ফিট এর সামনে কতিপয় ব্যক্তি জনসাধারণকে ভয়-ভীতি প্রদর্শন করো বিভিন্ন যানবাহন হইতে চাঁদা উত্তোলন করছে। গোপন সংবাদের ভিত্তিতে ২০ ফেব্রুয়ারি র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক মাঝিড়া ইউনিয়নের অন্তর্গত সুজাবাদ তামিম এগ্রো কেয়ার ফিট এর সামনে কাচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী , মোঃ হযরত আলী (৪৪), পিতা- মৃত খলিলুর রহমান, লতিফপুর (দক্ষিণপাড়া), মোঃ রবিউল ইসলাম (৩০), পিতা- মোঃ রুহুল আমিন, সাং- বেতগাড়ী দক্ষিণপাড়া, মোঃ শাজাহান আলী (৫২), পিতা- মৃত আঃ রশিদ, সাং- বেতগাড়ী (বটতলা), থানা-শাজাহানপুর, বগুড়াগণ কে চাঁদাদাবী আদায়ের ২টি রশিদ বহি,...
মিলন হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি –
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের অন্তর্গত সুজাবাদ এলাকায় তামিম এগ্রো কেয়ার ফিট এর সামনে কতিপয় ব্যক্তি জনসাধারণকে ভয়-ভীতি প্রদর্শন করো বিভিন্ন যানবাহন হইতে চাঁদা উত্তোলন করছে।
গোপন সংবাদের ভিত্তিতে ২০ ফেব্রুয়ারি র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক মাঝিড়া ইউনিয়নের অন্তর্গত সুজাবাদ তামিম এগ্রো কেয়ার ফিট এর সামনে কাচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী , মোঃ হযরত আলী (৪৪), পিতা- মৃত খলিলুর রহমান, লতিফপুর (দক্ষিণপাড়া), মোঃ রবিউল ইসলাম (৩০), পিতা- মোঃ রুহুল আমিন, সাং- বেতগাড়ী দক্ষিণপাড়া, মোঃ শাজাহান আলী (৫২), পিতা- মৃত আঃ রশিদ, সাং- বেতগাড়ী (বটতলা), থানা-শাজাহানপুর, বগুড়াগণ কে চাঁদাদাবী আদায়ের ২টি রশিদ বহি, ৬টি রশিদ, ১টি টর্চ লাইটসহ গ্রেফতার করেছে ।
ধৃত আসামীগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদ দিয়ে পন্যবাহী ট্রাকের ড্রাইভারের নিকট হতে টাকা উত্তোলনের কথা স্বীকার করে। তারা যানবাহন আটকে যানবাহন প্রতি ৩০০/- টাকা করে উত্তোলন করে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামী গণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।