নওগাঁর পত্নীতলায়,আনসার ও ভিডিপিদের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ সামগ্রী বিতরণ।
বিপ্লব সরকারঃস্টাফ রিপোর্টার নওগাঁ নওগাঁর পত্নীতলায়,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ২ আসনে পত্নীতলা উপজেলায় ৭১টি ভোটকেন্দ্রের ১০/০২/২০২৪ ইং তারিখে রাত্রিকালী নিরাপত্তায় নিয়োজিত ২৮৪ জন আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের মাঝে জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রদত্ত ১০ কেজি চাল ও ১টি কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, টুকটুক তালুকদার,উপজেলা নির্বাহী অফিসার, পত্নীতলা নওগাঁ। আরো উপস্থিত ছিলেন শেফালী খাতুন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও মাসুদুর রহমান আনসার ও ভিডিপি কর্মকর্তা, এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ আহাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুন কোবরা (মুক্তা) নজিপুর ইউনিয়নের আনসার ও ভিডিপির দলনেতা ফজলুর রহমান প্রমুখ। এ সময় পত্নীতলা,উপজেলা আনসার ও ভিডিপিদের মাঝে মুল্যবান...
বিপ্লব সরকারঃস্টাফ রিপোর্টার নওগাঁ
নওগাঁর পত্নীতলায়,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ২ আসনে পত্নীতলা উপজেলায় ৭১টি ভোটকেন্দ্রের ১০/০২/২০২৪ ইং তারিখে রাত্রিকালী নিরাপত্তায় নিয়োজিত ২৮৪ জন আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের মাঝে জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রদত্ত ১০ কেজি চাল ও ১টি কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, টুকটুক তালুকদার,উপজেলা নির্বাহী অফিসার, পত্নীতলা নওগাঁ। আরো উপস্থিত ছিলেন শেফালী খাতুন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও মাসুদুর রহমান আনসার ও ভিডিপি কর্মকর্তা, এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ আহাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুন কোবরা (মুক্তা) নজিপুর ইউনিয়নের আনসার ও ভিডিপির দলনেতা ফজলুর রহমান প্রমুখ। এ সময় পত্নীতলা,উপজেলা আনসার ও ভিডিপিদের মাঝে মুল্যবান বক্তব্য দেন মাসুদুর রহমান।
তিনি বলেন, বাংলাদেশ আনসার এমন একটি বাহিনী যে বাহিনী সব সময় মানবিক ও স্বেচ্ছাসেবী হিসাবে সব সময় সব কাজে সবার আগে আগ্রদুত হয়ে সকল কাজের অংশীদার। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র আমরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।