ঢাকাThursday , 29 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ১ টি নকল স্বর্ণের মূর্তিসহ গ্রেফতার -২ 

দেশ চ্যানেল
February 29, 2024 4:30 pm
Link Copied!

মিলন হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি-

বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার তালুচ গ্রামস্থ তালুচ পাচপীর বিজ্ঞান ও প্রযুক্তি বালিকা বিদ্যালয়ের এর সামনে পাকা রাস্তার উপর নকল সোনার মূর্তি হেফাজতে রেখে সোনা হিসাবে বিক্রয় করার জন্য অবস্থান করছে।

 

এই গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ ফেব্রুয়ারি র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল দুপচাঁচিয়া থানার তালুচ গ্রামস্থ তালুচ পাচপীর বিজ্ঞান ও প্রযুক্তি বালিকা বিদ্যালয়ের এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী,

মোঃ হেলাল উদ্দীন প্রামানিক (৫০), পিতা- মৃত মোকছেদ আলী প্রামানিক, সাং- তালুচ পূর্ব পাড়া, এবং মোঃ জামাল উদ্দীন প্রামানিক (৫৩), পিতা- মোঃ সিরাজ উদ্দীন প্রামানিক, সাং- ছাতনি, উভয় থানা- দুপচাঁচিয়া, বিশেষ কায়দায় পেপারের কাগজ দ্বারা মোড়ানো টিস্যু ব্যাগে রক্ষিত ১ টি সোনালী রংয়ের সোনা সদৃশ গনেশ অবয়বকৃত মূর্তিসহ গ্রেফতার করে।

 

উল্লেখ্য যে, গ্রেফতার কৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানা, বগুড়ায় ১টি প্রতারণা মামলা রয়েছে মর্মে জানা যায়।

 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST