ঢাকাTuesday , 5 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বেড়ায় ফলের ব্যবসায়ীদের দুর্বিষহ জীবন:

দেশ চ্যানেল
March 5, 2024 10:05 am
Link Copied!

– আবুজর গিফারী

বেড়া বাজারের ফল বিক্রেতা, বাবলু শেখ(৭০)।

আজ প্রায় ৩৮ বছর যাবত বেড়া বাজারে ফল বিক্রি করে আসছেন। ফল বিক্রি করেই তার সংসারের যাবতীয় খরচ নির্বাহ করতেন। ফলের দাম অনেক বৃদ্ধি এবং সেই সাথে ক্রেতার পরিমাণ অনেক কমে গিয়েছে। বাবলু শেখ জানালেন আগের মত এখন আর বাজার করতে পারি না তথা সংসারের জন্য খরচ করতে পারি না। তাদের মহল্লার অনেকেই রিকশা চালায় কিন্তু তাদের মত এই বয়সে এসে রিকশা চালানোর সম্ভব নয়। তার মুখের দিক তাকালে সব সময় উৎকণ্ঠার চিহ্ন দেখা যায়। এক প্রশ্নের জবাবের বাবলু শেখ জানালেন যে, করণাকালীনও মোটামুটি ভালো বেচাকেনা হয়েছে কিন্তু করোনা পরবর্তী সময়ে বেচাকেনা একদম ধ্বস নেমেছে। তিনি আরো জানালেন যে বেচা- বিক্রি হোক আর না হোক নিয়মিত ঠিকই মহাজন এসে ঘাড়ের উপরে দাঁড়িয়ে থাকে তাদের টাকার জন্য। বড় দুর্বিষহ জীবন যাপন করছেন বাবলু শেখ। বাবলু শেখের পশ্চিম পাশে ফলের দোকান মালিক নাম তার সোনাই শেখ(৩৭) তারো একই অবস্থা। উভয় জানালেন এ ব্যবসা ছাড়তেও পারছেন না আবার নতুন করে কোন কাজও ধরতে পারছেন না।

তবুও তারা আগামীর পানে তাকিয়ে নতুন সূর্যোদয়ের আশায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST