ঢাকাThursday , 7 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নবগংগা ডিগ্রি কলেজের আবারো সভাপতি হলেন রাশিদুল বাসার

দেশ চ্যানেল
March 7, 2024 10:52 am
Link Copied!

জেলা প্রতিনিধি (নড়াইল)

নড়াইলে নবগংগা ডিগ্রি কলেজের সভাপতি হলেন লোহাগড়ার কৃতি সন্তান রাশিদুল বাসার ডলার।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক নবগংগা ডিগ্রি কলেজের গর্ভানিং বডির মেয়াদ শেষ হওয়ায় গত ২৬ ফেব্রুয়ারী ২০২৪ তারিখে ওই কলেজের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়ে তিন জন অভিভাবক সদস্য নির্বাচিত হয়। তারই ধারাবাহিকতায় কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মোল্লা সভাপতি পদের জন্য তিন জনের নাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসি বরাবর প্রেরন করেন। গত ৬ মার্চ ২০২৪ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে নবগংগা ডিগ্রি কলেজের সভাপতি পদে রাশিদুল বাসার ডলারের নাম লিখিত ভাবে ঘোষণা করেন।

 

মোঃ রাশিদুল বাসার ডলার পুনরায় নবগংগা ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকার বিভিন্ন মহলের মানুষ নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST