ঢাকাMonday , 18 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের ডাসারে অগ্নিকান্ডে গবাদি পশু পুড়ে ছাই

দেশ চ্যানেল
March 18, 2024 1:15 pm
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ  মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম শশিকর গ্রামের ভবতোষ বল্লভ,বিশ্বজিৎ বল্লভ,দিজেন বল্লভ এর ১টি রান্না ঘর এবং ২টি গোয়াল ঘর রাতের আঁধারে আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

 

সোমবার দিবাগত রাত ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

 

সরেজমিন ও এলাকাবাসী সূত্রে জানাগেছে,সোমবার রাত ১টার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে বাড়ীর লোকজন চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে একটি রান্না ঘর ও ২ টি গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এ সময় অসহায় ভবতোষ বল্লভ এর একটি দুধের গাভী আগুনে পুড়ে মারা যায়।

গবাদি পশু গরুসহ গোয়াল ঘর ও রান্নাঘর মিলে আনুঃ ৩ লাখ টাকার ক্ষতিগ্রস্থ হন।

 

ক্ষতিগ্রস্ত অসহায় ভবতোষ বল্লভ বলেন, রাত ১ টার দিকে

আগুন দেখত পাই।সাথে সাথে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নেভাতে নেভাতে একটি রান্নাঘর ও দুটি গোয়াল ঘর পুড়ে যায়,আর আমাদের একটি গাভী পুড়ে মারা যায়।

আমরা গরীব অসহায় মানুষ,এই গাভীটি ছিল সম্বল।

 

নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, আমার ইউনিয়নের পশ্চিম শশিকরে রাতে বল্লভ বাড়ীতে আগুন ধরে রান্নঘর সহ গোয়ালঘর পুড়ে যায়। এসময় একটি গাভী পুড়ে ছাই হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।ক্ষতিগ্রস্তদের বিষয়টি আমি ইউএনও মহোদয়কে জানিয়েছে।

 

এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন,ইতিমধ্যে আমি খোঁজ নিয়েছি। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের উপজেলা পরিষদ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST