দৌলতপুর – শাহপুর ইজিবাইক মালিক ও ড্রাইভার সমিতির সাধারণ সভা।
জিয়া চৌধুরী (খুলনা প্রতিনিধি) দৌলতপুর মতিউর রহমান অডিটোরিয়ামে গতকাল মঙ্গলবার রাতে দৌলতপুর - শাহপুর ইজিবাইক মালিক ও ড্রাইভার সমিতির আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলীর সভাপতিত্বে ও মোঃ ফরহাদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন দৌলতপুর থানা আ'লীগের সাঃ সম্পাদক ও বি এল কলেজের সাবেক জি এস শহীদুল ইসলাম বন্দ। বিশেষ অতিথি ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও নগর স্বেচ্ছাসেবক লীগের সহ - সভাপতি গোলাম রব্বানী টিপু, আ'লীগ নেতা মেহেদী হাচান বিল্লাল। সভায় নেতারা বলেন, আগামী সেপ্টেম্বর ২০২৪ ইং মাসের দিকে দৌলতপুর শাহপুর ইজিবাইক মালিক ও ড্রাইভার ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দ্রুত সময়ের...
জিয়া চৌধুরী (খুলনা প্রতিনিধি)
দৌলতপুর মতিউর রহমান অডিটোরিয়ামে গতকাল মঙ্গলবার রাতে দৌলতপুর – শাহপুর ইজিবাইক মালিক ও ড্রাইভার সমিতির আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলীর সভাপতিত্বে ও মোঃ ফরহাদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন দৌলতপুর থানা আ’লীগের সাঃ সম্পাদক ও বি এল কলেজের সাবেক জি এস শহীদুল ইসলাম বন্দ। বিশেষ অতিথি ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও নগর স্বেচ্ছাসেবক লীগের সহ – সভাপতি গোলাম রব্বানী টিপু, আ’লীগ নেতা মেহেদী হাচান বিল্লাল। সভায় নেতারা বলেন, আগামী সেপ্টেম্বর ২০২৪ ইং মাসের দিকে দৌলতপুর শাহপুর ইজিবাইক মালিক ও ড্রাইভার ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, দৌলতপুর বেবীট্যাক্সী থ্রী হুইলার ড্রাইভারস ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুস সত্তার, মিজানুর রহমান মিজান,মোঃ ইমন, মোঃ মেজাবাউল হক, সেলিম শিকদার, আব্দুল মান্নান সহ দৌলতপুর – শাহাপুর ইজিবাইক মালিক ও ড্রাইভার সমিতির নেতৃবৃন্দ, ডাইভার বৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।