মাদারগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা।
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি জামালপুরের মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বিকালে বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক জামালপুর- আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল। এ সময় মাদারগঞ্জ উপজেলা, পৌর এবং ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে জামালপুর- ৩ আসনের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল এর নেতৃত্বে বিশাল মিছিল বালিজুড়ী বাজার...
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বিকালে বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক জামালপুর- আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।
এ সময় মাদারগঞ্জ উপজেলা, পৌর এবং ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে জামালপুর- ৩ আসনের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল এর নেতৃত্বে বিশাল মিছিল বালিজুড়ী বাজার প্রদক্ষীন করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।