সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত ও আরও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে সাঁথিয়ার- মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার রাঙামাটিয়া নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি করিমনকে চলন্ত ট্রাক ধাক্কা দিলে করিমনের ৩ কৃষি শ্রমিক ঘটনাস্থলে নিহত হয় এছাড়াও আরও ৫ জন আহত হয়। নিহতরা হলেন উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেছে। সাঁথিয়া থানার ওসি ( তদন্ত) আঃ লতিফ...
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত ও আরও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে সাঁথিয়ার- মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার রাঙামাটিয়া নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি করিমনকে চলন্ত ট্রাক ধাক্কা দিলে করিমনের ৩ কৃষি শ্রমিক ঘটনাস্থলে নিহত হয় এছাড়াও আরও ৫ জন আহত হয়। নিহতরা হলেন উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেছে।
সাঁথিয়া থানার ওসি ( তদন্ত) আঃ লতিফ জানান, ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমন যোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। উক্ত স্থানে এলে সাঁথিয়াগামী মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনা স্থলেই ৩ জন মারা যায়। লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। আহতদের হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।