নড়াইলে সময় টিভির সাংবাদিকে কুপিয়ে আহত করেছে দূবৃত্তরা।
জেলা প্রতিনিধি নড়াইল নড়াইলে দূর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান সজীব। হামলাকারীরা ধারালো ছুরি উপর্যুপরি কুপিয়ে আহত করেছে সাংবাদিক সজিবকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩০ ডিসেম্বর) জরুরী কাজের জন্য তিনি গ্রামের বাড়ি লোহাগড়ায় গিয়েছিলেন, সেখান থেকে ফেরার পথে রাত ১১:৩০ টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুতে পৌঁছালে তার মোটর সাইকেলের গতিরোধ করে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে দ্রুত এলাকা ত্যাগ করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩০ ডিসেম্বর) জরুরী কাজের জন্য তিনি গ্রামের বাড়ি লোহাগড়ায় গিয়েছিলেন, সেখান থেকে ফেরার পথে রাত ১১:৩০ টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুতে পৌঁছালে তার মোটর সাইকেলের গতিরোধ করে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে দ্রুত এলাকা ত্যাগ করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করেন।
এ ঘটনায় নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।