ছাদেক উদদীন নওগাঁ জেলা প্রতিনিধি "এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় শ্লোগানে" নওগাঁর সাপাহার আল হালাল ইসলামী একাডেমী এন্ড কলেজে তারুণ্যের উৎসব উদযাপন ২০২৫ ইং উপলক্ষে বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া ও বিজ্ঞান মেলায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বাকী। শিক্ষার্থীদের মেধা বিকাশের গুরুত্ব ও সফলতা উত্তরোত্তর কামনা করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহবুবুল আলম এর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, মাধ্যমিক শিক্ষা অফিসার...
ছাদেক উদদীন নওগাঁ জেলা প্রতিনিধি
“এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় শ্লোগানে” নওগাঁর সাপাহার আল হালাল ইসলামী একাডেমী এন্ড কলেজে তারুণ্যের উৎসব উদযাপন ২০২৫ ইং উপলক্ষে বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া ও বিজ্ঞান মেলায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বাকী।
শিক্ষার্থীদের মেধা বিকাশের গুরুত্ব ও সফলতা উত্তরোত্তর কামনা করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহবুবুল আলম এর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, থানার অফিসার ইনচার্জ ওসি( তদন্ত )আলেপ উদ্দিন , দিঘীরহাট কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল নুর, সাপাহার উপজেলা জামাতে আমির আবুল খায়ের তরুন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।