জামায়াতের বাৎসরিক পরিকল্পনা -২৫ বাস্তবায়নে ওরিয়েন্টেশন সভা আনুষ্ঠিত।
মো:সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি। যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতের উদ্যোগে বাৎসরিক পরিকল্পনা বাস্তবায়নে (ওরিয়েন্টেশন)২০২৫-সভায় চৌগাছা-ঝিকরগাছা আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আরশাদুল আলম বলেছেন, কোরআনের আইন বাস্তবায়নে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। ওয়ার্ড ও ইউনিট প্রধানদের করণীয় বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরে তিনি সভায় সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম। কর্মপরিকল্পনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন। উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আর রশিদ, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রকিম, কর্ম পরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদ...
মো:সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতের উদ্যোগে বাৎসরিক পরিকল্পনা বাস্তবায়নে (ওরিয়েন্টেশন)২০২৫-সভায় চৌগাছা-ঝিকরগাছা আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আরশাদুল আলম বলেছেন, কোরআনের আইন বাস্তবায়নে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। ওয়ার্ড ও ইউনিট প্রধানদের করণীয় বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরে তিনি সভায় সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম।
কর্মপরিকল্পনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন। উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আর রশিদ, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রকিম, কর্ম পরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদ সদস্য আবিদুর রহমান, নাভারণ ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, মাওলানা ইমদাদুল হক, আব্দুল হামিদ।
অন্যান্যদের মধ্যে ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি, ওয়ার্ড সভাপতি ,সেক্রেটারি, ইউনিট সভাপতিগন এ সময় উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।