মাদারগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা কর্মসূচী উদ্বোধন।
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ স্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ খরকা হলরুমে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা কর্মসূচী শুভ উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান লেমন। জামালপুর ডায়াবেটিস সমিতি’র যুগ্ম সাধারণ সম্পাদ কবি সাজ্জাদ আনসারী। স্বাগত বক্তব্য রাখেন জামালপুর ডায়াবেটিস সমিতি’র সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম। বাস্তবায়নে জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল। প্রায় ৩...
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ স্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ খরকা হলরুমে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা কর্মসূচী শুভ উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান লেমন। জামালপুর ডায়াবেটিস সমিতি’র যুগ্ম সাধারণ সম্পাদ কবি সাজ্জাদ আনসারী।
স্বাগত বক্তব্য রাখেন জামালপুর ডায়াবেটিস সমিতি’র সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম।
বাস্তবায়নে জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল। প্রায় ৩ শতাধিক নারী পুরুষের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়।
এ সময় মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সাংবাদিকবৃন্দ,জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।