পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলা সিনিয়র মৎস্য দপ্তর ও কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে ২ লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দূয়ারী, কারেন্ট জাল, বেহুন্দী জাল, চর ঘের জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ কৃত নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। বুধবার (১৪ মে) রাত ৮ টা থেকে সকাল ৭টা পর্যন্ত উপজেলার তেতুলিয়া নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। এসময় উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আনিসুর রহমান, কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির এস আই সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার বলেন, আমাদের নিয়মিত অভিযানে গতকাল রাতভর অভিযান চালিয়ে তেতুলিয়া নদী থেকে...
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলা সিনিয়র মৎস্য দপ্তর ও কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে ২ লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দূয়ারী, কারেন্ট জাল, বেহুন্দী জাল, চর ঘের জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ কৃত নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (১৪ মে) রাত ৮ টা থেকে সকাল ৭টা পর্যন্ত উপজেলার তেতুলিয়া নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
এসময় উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আনিসুর রহমান, কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির এস আই সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার বলেন, আমাদের নিয়মিত অভিযানে গতকাল রাতভর অভিযান চালিয়ে তেতুলিয়া নদী থেকে অবৈধ জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।