বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর দাফনে গার্ড অফ অনার প্রদান।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর (হল্ট স্টেশন তেতুলতলা পাড়া) এলাকার বাসিন্দা, কেরু অ্যান্ড কোম্পানির অবসরপ্রাপ্ত শ্রমিক এবং বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর দাফনে রাষ্ট্রীয় সম্মাননা “গার্ড অফ অনার” প্রদান করা হয়েছে। আজ সোমবার (১৬ জুন ২০২৫) সকাল সাড়ে ৯টায় দর্শনা বাস স্ট্যান্ড কবরস্থানে এ গার্ড অফ অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় এই সম্মাননা প্রদান করেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)তিথী মিত্র। এ সময় পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদানের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানান। বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর রুহের...
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর (হল্ট স্টেশন তেতুলতলা পাড়া) এলাকার বাসিন্দা, কেরু অ্যান্ড কোম্পানির অবসরপ্রাপ্ত শ্রমিক এবং বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর দাফনে রাষ্ট্রীয় সম্মাননা “গার্ড অফ অনার” প্রদান করা হয়েছে।
আজ সোমবার (১৬ জুন ২০২৫) সকাল সাড়ে ৯টায় দর্শনা বাস স্ট্যান্ড কবরস্থানে এ গার্ড অফ অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় এই সম্মাননা প্রদান করেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)তিথী মিত্র। এ সময় পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদানের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানান।
বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর রুহের মাগফিরাত কামনায় জানাজায় অংশগ্রহণ করেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মী ও সাধারণ মানুষ।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন কেরু অ্যান্ড কোম্পানিতে কর্মরত থেকে অবসরগ্রহণ করেন এবং মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তিনি চার মেয়ে ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।