ঢাকাSunday , 15 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সংসদ সদস্য নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।

দেশ চ্যানেল
February 15, 2026 11:57 am
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় ২২০ মাদারীপুর-৩ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ গন শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন’কে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করায় তার নিজ ফেসবুক আইডিতে সকল শ্রেনীপেশা,সকল ধর্ম, বর্ন ও গোত্রের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এসময় তিনি লিখেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম।

প্রিয় মাদারীপুর -০৩ এর সম্মানিত ভোটার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের অকৃত্রিম ভালোবাসা, আস্থা ও সমর্থনে আমি মাদারীপুর -৩ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আলহামদুলিল্লাহ।

এই বিজয় আমার একার নয়, এটি আপনাদের সবার বিজয়, আপনাদের বিশ্বাসের বিজয়।

আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সকল ভোটারদের প্রতি, যারা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের মূল্যবান রায় দিয়েছেন।

কৃতজ্ঞতা জানাই আমার সহকর্মী, স্বেচ্ছাসেবক, সংগঠনের নেতা-কর্মী এবং নীরবে পরিশ্রম করে যাওয়া প্রতিটি মানুষকে, যাদের অক্লান্ত শ্রম, ত্যাগ ও দোয়ায় আজকের এই অর্জন সম্ভব হয়েছে।

আমি গভীর শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমাকে মাদারীপুর -০৩ থেকে মনোনয়ন দিয়ে এই আসনের মানুষদের সেবা করা সুযোগ দিয়েছেন।

আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের অর্পিত এই দায়িত্বকে আমি পবিত্র আমানত হিসেবে গ্রহণ করছি। মাদারীপুর -০৩ এর উন্নয়ন, মানুষের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

যারা আমাকে ভোট দিয়েছেন, আর যারা দেননি, আমি সবার প্রতিনিধি। আমার দরজা সবার জন্য খোলা থাকবে। কারণ এখন আমার পরিচয় একটাই, আমি মাদারীপুর-৩ এর মানুষের সেবক।

আপনাদের আস্থাই আমার শক্তি, আপনাদের ভালোবাসাই আমার প্রেরণা। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সহায় হোন।

বাংলাদেশ জিন্দাবাদ।

করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।

আনিসুর রহমান তালুকদার খোকন সংসদ সদস্য, মাদারীপুর -০৩, নির্বাচনী এলাকা-২২০

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST