ঢাকাTuesday , 17 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইল এলজিইডিতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
February 17, 2026 2:08 pm
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু//  টাঙ্গাইল এলজিইডিতে কামরুল ইসলাম সিদ্দিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৬ ফেব্রুয়ারি) রাতে এলজিইডি ক্যাম্পাসে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবিএম রেজাউল বারী।

টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এলজিইডির প্রকল্প পরিচালক মো. আব্দুর রাজ্জাক ও তাদের সহধর্মিনীদ্বয়। অনুষ্ঠান পরিচলনা করেন, টাঙ্গাইল এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী জাহানার পারভীন। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সহকারী প্রকৌশলী মো. সাকিব-উল-হাফিজ।

টুর্নামেন্টের ফাইনালে তিন সেটের খেলায় ঠিকাদার পক্ষের তুষী এন্টারপ্রাইজের হিমেল খান ও আলিমুল ইসলামকে পরাজিত করে নির্বাহী প্রকৌশলী দপ্তরের মো. সাকিব-উল-হাফিজ ও মো. নাদিমুল ইসলাম বিজয়ী হন। টুর্নামেন্টে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা ও ঠিকাদারদের সমন্বয়ে ৪টি গ্রুপে ২৮টি টিম অংশগ্রহণ করে। চলতি বছরের ২৮ জানুয়ারি রাতে এলজিইডির টাঙ্গাইল ক্যাম্পাসে কামরুল ইসলাম সিদ্দিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST