লংগদুতে আবাসিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি: খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোনের আওতাধীন করল্যাছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার আটারকছড়া ইউনিয়নে অবস্থিত একটি আবাসিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন লংগদু জোনের জোন কমান্ডার। ০৪ অক্টোবর রবিবার বিদ্যালয় পরিদর্শনকালে জোন কমান্ডার বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও আবাসিক ব্যবস্থাপনার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দুর্গম পার্বত্য এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ ও মানোন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন। এসময় বিদ্যালয়ের ১৪০ জন উপজাতি শিক্ষার্থীর মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও সামগ্রী বিতরণ করেন। জোন কমান্ডার লংগদু জোনে দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার পাশাপাশি তাদের শিক্ষার প্রতি আগ্রহ ও মনোবল বৃদ্ধিতে...
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোনের আওতাধীন করল্যাছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার আটারকছড়া ইউনিয়নে অবস্থিত একটি আবাসিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন লংগদু জোনের জোন কমান্ডার।
০৪ অক্টোবর রবিবার বিদ্যালয় পরিদর্শনকালে জোন কমান্ডার বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও আবাসিক ব্যবস্থাপনার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দুর্গম পার্বত্য এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ ও মানোন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন।
এসময় বিদ্যালয়ের ১৪০ জন উপজাতি শিক্ষার্থীর মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও সামগ্রী বিতরণ করেন। জোন কমান্ডার লংগদু জোনে দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার পাশাপাশি তাদের শিক্ষার প্রতি আগ্রহ ও মনোবল বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।
পরিদর্শনকালে জোন কমান্ডার স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বস্থ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।