ঢাকাTuesday , 24 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত যুবককে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা।

দেশ চ্যানেল
February 24, 2026 6:17 am
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন এক যুবক।নিহত যুবকের নাম ইমন(৩৯,সে মাসদাইর গুদারাঘাট এলাকার ওমর খৈয়ামের ছেলে।সোমবার রাত আনুমানিক ৯টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় সাদেক–বাবুল মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।নিহত ইমনের পারিবারিক সূত্রে জানা যায়-দীর্ঘ কারাভোগ শেষে সোমবার রাত সাড়ে ৭টার দিকে জামিনে কারাগার থেকে বের হয়ে বাসায় পৌঁছে ইমন।বাসায় আসার কিছুক্ষণ পর ফেরদৌস নামের এক ব্যক্তি মোবাইলে ফোন করে তাকে গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় বাবুল মিয়ার বাড়িতে যেতে বলে। সেখানে যাওয়ার পর ফেরদৌস তার ছেলেকে সন্ত্রাসী চক্ষু হৃদয়,জাহিদ বিল্লালের ছেলে হৃদয়সহ আরো কয়েকজনের হাতে তুলে দেন।

এরপর জাহিদসহ অপর সন্ত্রাসীরা ইমনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।গুরুতর আহত অবস্থায় ইমন দৌড়ে পাশের সাদেক মিয়ার বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানেও তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ইমনকে শহরের খানপুর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরিবার সূত্রে আরও জানানো হয়-ইমন হত্যার সাথে জড়িত চক্ষু হৃদয় সোমবার একসাথে কারাগার থেকে বের হয়।নিহত ইমন চক্ষু হৃদয়ের সাথে ইলেকট্রিকের কাজ করতেন।ইমন হত্যার ঘটনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুল মান্নান জানায়-তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশের টিম সহ তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST