ঢাকাSunday , 29 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পাওনা টাকা চাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ।

দেশ চ্যানেল
March 29, 2026 2:21 pm
Link Copied!

আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের শরিফ সুঘাট গ্রামে পাওনা টাকা চাওয়ায় মতিউর রহমান (৬৯) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় রবিবার (২৯মার্চ) নিহতের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে ১২জনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্তরা হলেন- শরিফ সুঘাট গ্রামের খোদা বক্স (৫৬), রুবেল আহমেদ (২৭), শাহাদৎ হোসেন (২৮), জাফর আলী (২৫), মিল্লাহ হোসেন (২২), জাহিদ হাসান (২৯), বেলাল হোসেন (৫৫), স্বপন মিয়া (১৯), নুর আলম (৪০), মোস্তফা কামাল (৩২) জাহেদা বেগম (৩৫) ও বেলি বেগম (২৭)।

মামলা সূত্রে জানা যায়, গত ২২ মার্চ সকাল আনুমানিক ১১টার দিকে একই গ্রামের বেলাল হোসেনের নিকট পাওনা টাকা চাইতে যান মতিউর রহমান। এনিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তাঁর ওপর হামলা চালানো হয়। এমনকি লোহার রড দিয়ে পিটিয়ে তাঁর হাত-পা ভেঙে ফেলেন প্রতিপক্ষের ওইসব সন্ত্রাসীরা। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ২৮ মার্চ বিকেলের দিকে মারা যান তিনি। জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন ঘটনান সত্যতা স্বীকার করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ায় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং খুব শিগগিরই আসামিদের আইনের আওতায় আনা হবে বলে আশাবাত ব্যক্ত করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST