ঢাকাSunday , 3 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রৌমারীর কৃতি সন্তান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক রোকনুজ্জামান জিম।

Link Copied!

মোঃ আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মোঃ সালাউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মাহফুজুর রহমান লিপকন দায়িত্ব পেয়েছেন।

গত ০৪ এপ্রিল ২০২৬ তারিখে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটিতে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কৃতি সন্তান মোঃ রোকনুজ্জামান জিমকে সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় টানা ১৭ বছর আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে রাজপথে লড়াই করেছেন। এ সময়ে তিনি একাধিকবার হামলা, নির্যাতন ও হয়রানির শিকার হন।

স্থানীয়দের মতে, তার দীর্ঘদিনের ত্যাগ, সাহসিকতা ও সাংগঠনিক অবদানের স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় ছাত্রদল তাকে এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিয়েছেন।

নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জিম ছাত্রদের অধিকার আদায়, কল্যাণ নিশ্চিতকরণ এবং দল ও দেশের স্বার্থে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST