ঢাকাWednesday , 3 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যায় গ্রাম আদালতে।

Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহনে সমন্বিত পরিকল্পনা প্রনয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ৩ জুন বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার সভাপতিত্বে ও উপজেলা কো-অডিনেটর রেজমিন জামান সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। গ্রাম আদালত নিয়ে উপস্থিত এনজিও কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে বক্তব্য দেন ব্রাকের জেলা কো-অডিনেটর রইচ উদ্দিন, আশার সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ আকরাম আলী,ও জাগরনী চক্র ফাউন্ডেশন, লোহাগড়া ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম বলেন আমরা ও আমাদের কর্মীরা যখন মাঠে থাকবে তখন তারা সমিতির সদস্যদের সাথে গ্রাম আদালতের সুযোগ, সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে সামনের দিকে এগিয়ে যাবে এবং প্রতি মানুষের দোর গোড়ায় গ্রাম আদালতের বার্তা পৌছায় দিবেন। আমরা এখন সরকারের নির্দেশনা পেয়েছি সে ক্ষেত্রে আমরা এই গ্রাম আদালতকে আরো গতিশীল করতে পারবো বলে আশাবাদী। কর্মশালার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন বিচারিক জটিলতা কমানোর লক্ষ্যে সরকার গ্রাম আদালতের প্রতি গুরুত্ব দিয়েছেন। সে কারনে আমরা সকলে গ্রাম আদালত নিয়ে কাজ করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST