ঢাকাWednesday , 3 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে জোর করে আপন ছোট ভাইয়ের জমি দখলের অভিযোগ।

দেশ চ্যানেল
June 3, 2026 10:19 am
Link Copied!

 জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে খবির উদ্দিনের জমি জোর করে দখলের অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই খলিল উদ্দিন ও তার স্ত্রী দুলিনা বেগমের বিরুদ্ধে। বুধবারসরজমিনে গিয়ে এই ঘটনার সত্যতা পাওয়া যায়। (৩ জুন)দুপুরে মাকরাইল গ্রামে।

ভুক্তভোগী সূত্রে জানাগেছে, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে খলিল উদ্দিন ও তার ছোট ভাই খবির উদ্দিন একই গ্রামের মশিয়ার রহমানের কাছ থেকে দুই ভাই মিলে সমান অংশে ২৫ শতক জমি কবলা মুলে ক্রয় করেন। কিন্তু বড় ভাই পরবর্তীতে বড় ভাই ওই জমিতে বসত তৈরি করে ছোট ভাই খবিরের জমি দখল করে এবং গ্রামের লোকজন থেকে আমিন এনে জমি মাপজোক করে দেখেন খলিল উদ্দিন ছোট ভাই খবির উদ্দিনের ৪ শতাংশ জমি দখল করে রেখেছে। পরে স্থানীয় সমাজপতি ও স্বজনরা সেই জমি ছাড়তে বল্লে সে জোর করে সেটা দখল দিয়ে রাখেন। এবং ছোট ভাই খবির উদ্দিনের স্ত্রীকে মেরে ফেলের হুমকি দেন খলিল উদ্দিন ও তার স্ত্রী রীনি বেগমকে। বর্তমানে ছোট ভাইয়ের জমি দখল করেন নিয়েছেন।

খবির উদ্দিনের স্ত্রী রীনি বেগম বলেন, আমি ছোট বাচ্চা নিয়ে একা বাড়িতে থাকি খলিল উদ্দিন ও তার স্ত্রী দুলিনা বেগম আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আইনের কাছে সহযোগিতা চাই।

এ বিষয়ে বড় ভাই খলিল উদ্দিনের বাড়িতে গেলে সেখানে কেউকে পাওয়া যায়নি এবং তার সাথে যোগাযোগের চেষ্টা করে ও তাকে পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST