ঢাকাTuesday , 1 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ।

দেশ চ্যানেল
September 1, 2026 1:52 pm
Link Copied!

পঞ্চগড়  প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান

বিএনপি সরকার কখনো ব্যর্থ হয় না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এ কথা বলেন প্রতিমন্ত্রী।  এ সময় তিনি বলেন, বিএনপি সরকার যতবারই গঠন হয়েছে, কখনোই ব্যর্থ হয় নাই। জিয়াউর রহমানের সময়ে সফল হয়েছে, খালেদা জিয়ার সময়ে সফল হয়েছে। তারেক রহমান যেভাবে নতুন উদ্যমে ও ডাইনামিক লিডারশিপ দিয়ে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, ইনশাআল্লাহ আগামী সাড়ে চার বছর পর বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে শ্রেষ্ঠ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াবে।

তিনি বলেন, ওই গুপ্ত বাহিনী, যারা আমাদেরকে মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা আমাদের হাদিসের কথা বলে, জান্নাতের কথা বলেছেন, তারা আজকে ফ্যাসিবাদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান, আমাদের তারেক রহমান সরকারকে আজকে অস্থিতিশীলতায় ফেলতে চান, তারেক রহমানের ৬ বছরের অর্জনকে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মব সৃষ্টি করে, বিভিন্নরকম অপসংস্কৃতির মাধ্যমে অপপ্রচার করে আমাদের ইমেজকে ধ্বংস করতে চান। তারেক রহমানের অর্জনকে ধ্বংস করতে চান। আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এইগুলো প্রচার করে বাংলাদেশের মানুষকে অন্তত একটি মেসেজ দিতে চাই যে, বিএনপি সরকার যতবারই সরকার গঠন হয়েছে, কখনোই বিএনপি ব্যর্থ সরকার হয় নাই।

তিনি দলের প্রত্যেক নেতাকর্মীকে দলের মিডিয়া সেল হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের ৬ মাসের উন্নয়ন তুলে ধরার আহ্বান জানান। একই সাথে পাড়া মহল্লা থেকে শুরু করে ঘরে ঘরে সরকারের উন্নয়নমূলক কার্যকান্ড তুলে ধরার নির্দেশ দেন।

এ সময় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করে দলটি। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শের-ই-বাংলা পার্কে গিয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST