ঢাকাSaturday , 19 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাবাজার অবহেলিত শেরই বাংলা স্পোর্টিং ক্লাব সংস্কারের হাত বাড়িয়ে দিলেন সমাজ সেবক মোঃ কামাল হাওলাদার।

দেশ চ্যানেল
September 19, 2026 4:15 pm
Link Copied!

রাসেল কবির// বরিশাল জেলার কাজিরহাট থানা ২ নং লতা ইউনিয়নের বাংলাবাজারের অবস্থিত শেরই বাংলা স্পোর্টিং ক্লাব দীর্ঘ কয়েক যুগ যাবত অবহেলিত ও জরাজীর্ণ ভাবে পড়ে আছে। ক্লাবটি ১৯৭১ সালে স্থাপিত হলেও এই ক্লাবে সরকারিভাবে খেলাধুলার ক্রিড়া সামগ্রী আসলেও মাঝপথে ক্লাব পরিচালনার কর্ম ক্ষেত্রে অবহেলিত হয়ে পড়ে। সে থেকেই ক্রমে ক্রমে ক্লাবের সকল কার্যক্রম বন্ধ হয়ে গেল পাশাপাশি সরকারি অনুদান এবং ক্রীড়া সামগ্রী মালামাল ক্লাবে আশা বন্ধ হয়ে যায়। এই ক্লাবটি সরকারিভাবে রেজিস্ট্রি কৃত যার গর্ভ নং ৭৬৮। ক্লাবটি পূর্ণ সংস্কার করে আসবাবপত্র নিয়ে স্থানীয়রা ওই ক্লাবটি পুনরায় চালু করার বিষয় এক আলোচনা সভা করেন ১৯ ইং সেপ্টেম্বর রোজ শনিবার মাগরিব বাদ ক্লাবের সামনে। সভায় সভাপতিত্ব করেন নাসির উদ্দিন নসু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ২ নং লতা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও রাজনীতিবিদ সাবেক ছাত্রদল ও যুবদল নেতা কাজিরহাট থানা শাখা মোঃ কামাল হাওলাদার। তিনি বক্তব্যের মাধ্যমে বলেন এই ক্লাবটি অরাজনৈতিক সংগঠন। সামাজিক দিক বিবেচনা করে আমি আমার নিজ অর্থে সংস্কার করে দেব এবং আসবাবপত্র সহ এ ক্লাবটি আবারো পুনরায় সচল করতে যাহা কিছু প্রয়োজন আমি দিবো। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল কালাম খান, শহীদ শিকদার, দিদার হাওলাদার, ফরিদ হাওলাদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST