ঢাকাFriday , 30 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

দেশ চ্যানেল
October 30, 2026 1:09 pm
Link Copied!

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বাবুড়া পাড়া অনুপম হিমাংশু মাঠে মানবেন্দ্র নারায়ণ লারমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘মানবেন্দ্র নারায়ণ লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

৩০ অক্টোবর শুক্রবার আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্রী শান্তি জীবন চাকমা, আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ২নং চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী আনন্দ জয় চাকমা।

আনুষ্ঠানিকভাবে কবুতর ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করে। এ সময় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মানবেন্দ্র নারায়ণ লারমার রাজনৈতিক জীবন, পার্বত্য চট্টগ্রামের মানুষের স্বতন্ত্র জাতিসত্তা, ভাষা-সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার আন্দোলনে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।উল্লেখ্য, মানবেন্দ্র নারায়ণ লারমা (১৯৩৯–১৯৮৩), যিনি এম এন লারমা নামে পরিচিত, পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭২ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন এবং ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর তাঁর মৃত্যু হয়।

আয়োজকদের প্রত্যাশা, ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ, পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে মানবেন্দ্র নারায়ণ লারমার স্মৃতি এবং পার্বত্য চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST