ঢাকাTuesday , 3 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর পাঁচবিবি সীমান্তে বিজিবি’র টহল, ২০ বোতল ভারতীয় মদ জব্দ।

দেশ চ্যানেল
November 3, 2026 9:33 am
Link Copied!

বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার, নওগাঁ

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। গত ০২ নভেম্বর দিবাগত রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

১৪ বিজিবি সূত্রে জানা যায়, গতকাল সোমবার (০২ নভেম্বর ২০২৬) রাত ১১টা ৩০ মিনিটে কড়িয়া বিওপির হাবিলদার মোঃ বাদশা আলমগীরের নেতৃত্বে বিজিবি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৮/২৪-এস থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাগলাপাড়া মোড় নামক স্থানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় ‘Officer’s Choice Elite Whisky’ মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য পাঁচবিবি থানা পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে (১৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবীব জানান সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ যেকোনো আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং একটি মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST