ঢাকাSaturday , 7 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে জমি বিরোধে নারীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ।

দেশ চ্যানেল
November 7, 2026 9:47 am
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতা ও জমিসংক্রান্ত বিরোধের জেরে হাওয়া বেগম (৫৩) নামে এক নারীকে বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেওয়ার চেষ্টা,ইট দিয়ে মাথায় আঘাত এবং মারধরের অভিযোগ উঠেছে ছয়জনের বিরুদ্ধে। এ সময় ওই নারীর বাবা ও ছোট বোনকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।একই সঙ্গে বসতবাড়ি ভাঙচুর করে নগদ টাকা,মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ ২৭ হাজার টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

গত ৩ নভেম্বর ২০২৬ ইং তারিখ বিকেলে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের নদীবেষ্টিত চর কিশোরগঞ্জের মালদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী হাওয়া বেগম ওই এলাকার আমজাদ হোসেনের মেয়ে।তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছিল।এরই ধারাবাহিকতায় ঘটনার দিন আলী আজগর শেখের নেতৃত্বে আলমেছ শেখ,আসলাম শেখ, জাহাঙ্গীর,হানিফ শেখ ও দিদার শেখ তাঁর বাড়িতে এসে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন।

হাওয়া বেগম বাড়ি ছাড়তে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাঁকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে আনেন।একপর্যায়ে ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। এতে তিনি মাটিতে পড়ে গেলে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলা জখম হয়।মেয়েকে মারধরের ঘটনা দেখে বাবা আমজাদ হোসেন এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়।পরে ছোট বোন চানবানু এগিয়ে এলে তাকেও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

অভিযোগে আরও বলা হয়,এ সময় অভিযুক্তরা তাঁদের বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে নগদ টাকা,মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যান।লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ২৭ হাজার টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী।পরে তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভবিষ্যতে দেখে নেওয়াসহ খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের চিকিৎসা দেন।

চিকিৎসা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলে তাঁরা আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।পরে ভুক্তভোগী হাওয়া বেগম সোনারগাঁ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST