রেজাউল করিম নলডাঙ্গা নাটোর প্রতিনিধিঃ
সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল শোভাযাত্রা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নলডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বুলবুলের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
১২ নভেম্বর বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে একত্রিত হন। পরবর্তীতে শোভাযাত্রা ও প্রতিবাদ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বুলবু বলেন, জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা রুখে দিতে বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছে। এসময় তিনি উপজেলার সকল নেতৃবৃন্দ যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

