ঢাকাThursday , 19 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ন‌ওগাঁর বদলগাছি থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার।

দেশ চ্যানেল
November 19, 2026 12:45 pm
Link Copied!

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁর বদলগাছি থানা বার্ষিক পরিদর্শন করেছেন নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সুপার বদলগাছি থানায় পৌছালে কর্মরত অফিসার ইনচার্জ হাবিবুর রহমান ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।

পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসাধারণকে পুলিশি সেবা প্রদানের বিভিন্ন দিক পর্যালোচনা করেন।

পরিদর্শনের সময় পুলিশ সুপার থানার প্রশাসনিক কার্যক্রম, মামলা তদন্তের অগ্রগতি, অপরাধ দমন ও প্রতিরোধমূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি থানায় কর্মরত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম থানার অফিসার ইনচার্জসহ সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণ নিশ্চিত করা, দ্রুততম সময়ে পুলিশি সেবা প্রদান এবং অপরাধ দমনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জনগণের আস্থা অর্জন ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে পুলিশ সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের প্রতিটি সদস্যকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

পুলিশ সুপারের এ বার্ষিক পরিদর্শন থানার কার্যক্রমের মানোন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং জনসাধারণের কাছে উন্নত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST