ঢাকাSunday , 22 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগে ৬টি ককটেল উদ্ধার।

দেশ চ্যানেল
November 22, 2026 11:03 am
Link Copied!

রেজাউল করিম  নলডাঙ্গা নাটোর প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গা উপজেলায় পরিত্যক্ত একটি বাজারের ব্যাগ থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। শনিবার দিবাগত গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় সেগুলো জব্দ করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পাটুল নীচা বাজার থেকে খোলাবাড়িয়াগামী সড়কের পাশে একটি ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে পড়ে থাকা ব্যাগ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

এসআরবি-৫, রাজশাহী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় নজরদারি চালানোর সময় ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে সাদা রঙের একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগটি সন্দেহজনক মনে হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে নির্দেশনা অনুযায়ী এসআরবির সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়।

পরবর্তী সময়ে রাত সাড়ে ৩টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করা হয়। এ সময় এর ভেতর থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে সেগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়।

তবে কে বা কারা ককটেলগুলো সেখানে রেখে গেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার জাহান বলেন, উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST