ঢাকাMonday , 23 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ন‌ওগাঁর আত্রাইয়ে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় হৃদয় গ্রেপ্তার, ভ্যান উদ্ধার।

দেশ চ্যানেল
November 23, 2026 10:29 am
Link Copied!

মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে অটোভ্যান চালককে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় হৃদয় হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। এ সময় ছিনতাইকৃত অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপর এক ব্যক্তি পালিয়ে গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে অটোভ্যানচালক মেহেদী হাসান মোস্তাক (২৪) আহসানগঞ্জ রেলস্টেশন থেকে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ১২০ টাকা ভাড়ায় ভোপাড়া বাজারে যাওয়ার জন্য নিয়ে যান। সেখানে কয়েক মিনিট অবস্থানের পর যাত্রীদের নিয়ে আত্রাই ফেরার পথে কাশিয়াবাড়ী ঈদগাহ মাঠসংলগ্ন পাকা সড়কে পৌঁছালে যাত্রীদের একজন পেছন থেকে লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করে। অপরজনও তাঁকে মারধর করলে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।

এ সুযোগে দুর্বৃত্তরা অটোভ্যানটি ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এ সময় এক মোটরসাইকেল আরোহী ঘটনাটি দেখতে পেয়ে টহলরত পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকৃত অটোভ্যানসহ হৃদয় হোসেনকে গ্রেপ্তার করে। তবে তার সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে যায়।

গ্রেপ্তার হৃদয় হোসেন আত্রাই উপজেলার ইসলামগাথী গ্রামের মোহাম্মদ রাহান সরদারের ছেলে।

এ ঘটনায় আত্রাই থানায় দস্যুতার মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST