নলডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ অবৈধ যৌন উত্তেজক ঔষধ বিক্রির দায়ে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা।
রেজাউল করিম নলডাঙ্গা নাটোর প্রতিনিধিঃ আজ ২৩ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ বিকাল ৪:৩০ ঘটিকায় নাটোরের নলডাঙ্গা উপজেলার চেউখালী এলাকায় জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে লাইসেন্সবিহীন ‘মহিদুল ইসলাম ফার্মেসি’র স্বত্বাধিকারী মোঃ মহিদুল ইসলাম (৪০), পিতা- মৃত তাহের মণ্ডল, সাং- চেউখালীকে ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে লাইসেন্সবিহীন ‘রইচ উদ্দিন ফার্মেসি’র স্বত্বাধিকারী মোঃ রইচ উদ্দিন (৪৯), পিতা- শমসের আলী, সাং- চেউখালীকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানকালে জব্দকৃত ৫৩টি অবৈধ যৌন উত্তেজক সিরাপ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। উক্ত অভিযানে...
রেজাউল করিম নলডাঙ্গা নাটোর প্রতিনিধিঃ
আজ ২৩ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ বিকাল ৪:৩০ ঘটিকায় নাটোরের নলডাঙ্গা উপজেলার চেউখালী এলাকায় জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে লাইসেন্সবিহীন ‘মহিদুল ইসলাম ফার্মেসি’র স্বত্বাধিকারী মোঃ মহিদুল ইসলাম (৪০), পিতা- মৃত তাহের মণ্ডল, সাং- চেউখালীকে ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে লাইসেন্সবিহীন ‘রইচ উদ্দিন ফার্মেসি’র স্বত্বাধিকারী মোঃ রইচ উদ্দিন (৪৯), পিতা- শমসের আলী, সাং- চেউখালীকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানকালে জব্দকৃত ৫৩টি অবৈধ যৌন উত্তেজক সিরাপ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। উক্ত অভিযানে সর্বমোট ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট অভিযানটি পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শামীম হোসেন। অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল।
জনস্বাস্থ্য সুরক্ষা, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধের বিক্রয় প্রতিরোধ এবং অবৈধ ঔষধ ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।