এম.আর সজিব সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই পলাশ চৌধুরী দিপন ও এএসআই মহিবুল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৩৯ (ঊনচল্লিশ) বোতল ভারতীয় মদসহ ০১ (এক) জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.) বেলা সোয়া বারোটায় সুনামগঞ্জ সদর থানাধীন কুরবাননগর ইউপিস্থ হামিলপুর বিলের ব্রীজের উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় হুশিয়ার মিয়া (৪০), পিতা-আব্দুস সামাদ, সাং-হামিলপুর, থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ নামক একজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত আসামিরর হেফাজত হতে ৩৯ বোতল Officer's Choice নামক ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সুানমগঞ্জ...
এম.আর সজিব সুনামগঞ্জ :
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই পলাশ চৌধুরী দিপন ও এএসআই মহিবুল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৩৯ (ঊনচল্লিশ) বোতল ভারতীয় মদসহ ০১ (এক) জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.) বেলা সোয়া বারোটায় সুনামগঞ্জ সদর থানাধীন কুরবাননগর ইউপিস্থ হামিলপুর বিলের ব্রীজের উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় হুশিয়ার মিয়া (৪০), পিতা-আব্দুস সামাদ, সাং-হামিলপুর, থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ নামক একজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত আসামিরর হেফাজত হতে ৩৯ বোতল Officer’s Choice নামক ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সুানমগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।