হারুন শেখ রামপাল প্রতিনিধি।। রামপালে ৯০০ গ্রাম গাঁজাসহ মো. মাহামুদ হাসান (২৯) নামের এক গাজা কারবারীকে আটক করেছে পু্লিশ। আটক মাহামুদ মোংলা উপজেলার আন্ধারিয়া গ্রামের মো. তরিকুল ইসলামের পুত্র। এ ঘটনায় তার বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। পু্লিশ জানায়, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত দেড়টায় গিলাতলা বাজারের সরকারী হাইস্কুল মোড় দিয়ে ব্যাগে করে মাহামুদ গাঁজা নিয়ে মোংলা যাচ্ছিল। ওই সময় বাজারের পাহারাদার, বাজার কমিটির সদস্য ও গ্রামপুলিশ তাকে আটক করে। খবর পেয়ে রামপাল থানার এসআই মো. কামাল হোসেন গাঁজাসহ মাহামুদকে থানায় নিয়ে আসে। এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি গাঁজাসহ...
হারুন শেখ রামপাল প্রতিনিধি।।
রামপালে ৯০০ গ্রাম গাঁজাসহ মো. মাহামুদ হাসান (২৯) নামের এক গাজা কারবারীকে আটক করেছে পু্লিশ। আটক মাহামুদ মোংলা উপজেলার আন্ধারিয়া গ্রামের মো. তরিকুল ইসলামের পুত্র। এ ঘটনায় তার বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
পু্লিশ জানায়, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত দেড়টায় গিলাতলা বাজারের সরকারী হাইস্কুল মোড় দিয়ে ব্যাগে করে মাহামুদ গাঁজা নিয়ে মোংলা যাচ্ছিল। ওই সময় বাজারের পাহারাদার, বাজার কমিটির সদস্য ও গ্রামপুলিশ তাকে আটক করে। খবর পেয়ে রামপাল থানার এসআই মো. কামাল হোসেন গাঁজাসহ মাহামুদকে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি গাঁজাসহ আসামী আটক ও শনিবার (১৬ সেপ্টেম্বর) বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।