ঢাকাSunday , 17 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

এমপি খোকন তালুকদার’কে মন্ত্রী হিসেবে দেখতে চান মাদারীপুর-৩ আসনের জনগণ।

Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

দেশের রাজনৈতিক অঙ্গন,এ যেন বাংলাদেশের নতুন সম্ভাবণা।এবার আলোচনায় এসেছে মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণ। সরকারের পক্ষ থেকে মন্ত্রিসভার আকার বাড়ানোর ঘোষণা আসার পর মাদারীপুর-৩ আসন,তথা কালকিনি,ডাসার উপজেলা ও মাদারীপুর সদর আংশিক এলাকার রাজনৈতিক মহলে নতুন করে আলোচনায় উঠে এসেছে সংসদীয় আসন ২২০ মাদারীপুর-৩ আসনটি। এ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকনের নাম। সম্ভাব্য মন্ত্রিসভায় তিনি স্থান পেতে পারেন—এমন প্রত্যাশা ও জল্পনা এখন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

আনিছুর রহমান তালুকদার খোকন’কে মন্ত্রী হিসেবে দেখতে চান স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষাবিদ, সাংবাদিক ও সাধারণ মানুষ।

দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মতে, একজন নির্যাচিত, রাজপথে বন্দুকের নলের সামনে থেকে আন্দোলন সংগ্রামের সম্মুখ যোদ্ধা, ত্যাগী,গুম ফেরত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ এবং সততার প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য এবং তাঁর জনপ্রিয়তা আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।

কালকিনি-ডাসার ও মাদারীপুর সদর আংশিক উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা, মন্ত্রিসভায় স্থান পেলে আনিছুর রহমান তালুকদার খোকন সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সক্ষম হবেন। স্থানীয়দের ভাষ্য মতে, তিনি দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, নিষ্ঠা ও তৃণমূলভিত্তিক নেতৃত্বের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।

স্থানীয় রাজনীতিতে তিনি সক্রিয় ও মানবিক ভূমিকার কারণে নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কাছে তিনি আজ আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।

তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত,রাজপথের আন্দোলন-সংগ্রামে ছিলেন সাহসী ও সক্রিয় কণ্ঠস্বর। ছাত্র রাজনীতি থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা তলে তার অবস্থান। জগন্নাত বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটির মাধ্যমে পথচলা ও নেতৃত্বে আসা। নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক পদে থেকে।

বর্তমানে তিনি জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ গনশিক্ষা বিষয়ক সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন মাদারীপুর-৩ আসনে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে ছিলেন। ভোট কারচুপির কারণে দলীয় সিদ্ধান্তে নির্বাচন বয়কট করেন।

হাল ছাড়েননি নেতৃত্ব। সময়ের পরিক্রমায় তিনি হয়ে ওঠেন সংগঠনের একজন দক্ষ সংগঠক। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত করা, রাজনৈতিকভাবে সচেতন করে তোলা এবং দুঃসময়ে পাশে দাঁড়ানোর কারণে তাঁর প্রতি কর্মীদের ভালোবাসা ও শ্রদ্ধা দিন দিন আরও গভীর হয়েছে।

তবে তার রাজনৈতিক পথ মসৃণ ছিল না। বিগত ফ্যাসিস্ট সরকারের রোষানলে দীর্ঘদিন নির্যাতনের শিকার হতে হয়েছেন,হয়েছেন গুম। বিগত দিনে দলের হাইকমান্ডের নির্দেশনায় বিগত স্বৈরাচার এরশাদের ও স্বৈরাচার শেখ হাসিনার অবৈধ সরকারের আমলে, দ্রব্য মূল্যের বৃদ্ধি, বিভিন্ন দাবি আদায়, সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা সমাধানে, জনসাধারণের স্বার্থ সংশ্লিষ্ট দাবি ও ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ অবৈধ সরকার পতন আন্দোলন কর্মসূচির গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়ে বহু কাজ করেছেন তিনি।

বিএনপি’র আন্দোলন মানে আনিছুর রহমান খোকন তালুকদার। পুলিশে নিয়ন্ত্রিত ওয়ান ইলেভেন সরকারের সময়ে তার ওপর নির্যাতন চালানো হয়েছিল। বিগত আওয়ামী দু:শাসনের দেড় দশকে তাকে নানাভাবে হয়রানি সহ প্রায় দুই শতাধিক মিথ্যা মামলায় স্বীকার হয়েছেন। জাতীয়তাবাদী আদর্শের একজন পরিক্ষীত অনুসারী হিসেবে তার গ্রহণযোগ্যতা শুধু দলের ভেতরেই নয়, সাধারণ ভোটারদের মধ্যেও অকল্পনীয়।

মাদারীপুর-৩ আসনের জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ নতুন আশার সঞ্চার করেছে সাধারণ মানুষের মাঝে।

নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ছুটছেন গ্রাম গঞ্জে। আয়োজন করছেন জনগণের প্রত্যাশা ও প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় সভা। সরাসরি নিজের হাতে তালিকা তৈরি করে করছেন উন্নয়ন ও পুরোন করেছেন সাধারণ মানুষের প্রয়োজনীয়তা।

কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ফজলে আলী বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন এবং দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের সমস্যার সমাধানে কাজ করার চেষ্টা করেন। মনে করেছিলাম নির্বাচনের পরে আর দেখা হবে না।

কিন্তু নির্বাচনে তিন মাসের মধ্যেই তিনি আমাদের কাছে ছুটে এসেছেন কোথায় কি প্রয়োজন, কোন কাজে সাধারণ মানুষ উপকৃত হবে। সেই সমস্ত উন্নয়ন কাজ আগে করা হবে।

আমরা সত্যি তাকে এমপি হিসেবে পেয়ে ধন্য। আমরা এখন তাকে মন্ত্রী পরিষদে দেখতে চাই।

ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের রমেষ বাড়ৈ বলেন এমপি আনিছুর রহমান খোকন তালুকদার এর কাছে ধর্ম গোত্র নিয়ে কোন ভেদাবেত নেই।তার কাছে প্রতিটি মানুষের মৌলিক অধিকারই মুল। তাকে মন্ত্রি সভায় অন্তর্ভুক্ত করা উচিত । তিনি সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে রাজনীতি করেন এবং দলমত নির্বিশেষে তিনি একজন জনবান্ধব নেতা হিসেবে পরিচিত।

তিনি আরও বলেন, “এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা সহ শিক্ষা মান আরও ত্বরানিত্ব হবে।মন্ত্রী হলে তিনি জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।

নবগ্রাম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, ইতিহাসে এই প্রথম দেখলাম, গ্রাম গঞ্জে গিয়ে সাধারণ মানুষ বলেন কি কাজ করলে আপনাদের বেশি উপকার হবে, কোন কোন উন্নয়ন কাজ প্রয়োজন। একজন এমপি এভাবে জিজ্ঞেস করতে কখনোই দেখিনি।

আমরা এরকম নেতাকে মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করলে দেশের উন্নয়ন অবশ্যই হবে।

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, পরিচ্ছন্ন ও জনসম্পৃক্ত নেতাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করলে সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে। সেই বিবেচনায় আনিছুর রহমান খোকন তালুকদারের নাম আলোচনায় থাকাটা স্বাভাবিক বলেই মনে করছেন তারা।

স্থানীয় জনগণের প্রত্যাশা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং ত্যাগী ও দলের সার্থে গুম হওয়া ইত্যাদি বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আনিছুর রহমান খোকন তালুকদারকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST