ঢাকাTuesday , 16 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কৈটোলা ইউনিয়ন পরিষদে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

দেশ চ্যানেল
January 16, 2024 10:57 am
Link Copied!

আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধি:

বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়ন পরিষদে ১৬ই জানুয়ারি ২০২৪, মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ চত্বরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মহসিন উদ্দিন (পিপুল), চেয়ারম্যান কৈটোলা ইউনিয়ন পরিষদ, বেড়া, পাবনা।

জনাব মহসিন উদ্দিন ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যদের নিয়ে শীতার্ত মানুষের মাঝে সরকারি অনুদানের শীত বস্ত্র বিতরণ করেন। শীতের ভয়াবহতায় আক্রান্ত মানুষ গুলো শীত বস্ত্র পেয়ে কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করেন। তারা বলেন শীতের ভয়াবহতায় তাদের জীবনযাত্রা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে শিশু এবং বৃদ্ধ শ্রেণী ভুক্ত মানুষগুলো সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। এসময় শিশু ও বৃদ্ধদের বিভিন্ন ধরনের ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যে সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন, তারা হলো – মো: জিয়াউর রহমান জিকরুল, মো: সাইদুল ইসলাম, মো: ইসরাফিল সরদার, মো: রেজাউল করিম সরদার, বিউটি খাতুন, নাসিমা খাতুন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সবুজ আজিজ ইউনিয়ন পরিষদ সচিব ও মো: ফুল হক সরদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST