জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে গাঁজা সহ ৩জন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি। জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের (ওসি) জুয়েল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এস আই মনিরুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। শনিবার (১০ ফেব্রুয়ার) সকালে পৌর এলাকার দুধসারা বাসস্ট্যান্ড সংলগ্ন বড় মসজিদের সামনে থেকে কালীগঞ্জ টু খালিশপুর গামি ব্লু রঙের তিন চাকার মহেন্দ্র গাড়ি সহ ঝিনাইদহের বেড় গোপীনাতপুর গ্রামের ঈমান আলীর ছেলে রাজু আহাম্মেদ (৫৫), পোড়াপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (৫২), গয়েশপুর গ্রামের মৃত মজিবর শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন কে...
জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে গাঁজা সহ ৩জন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।
জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের (ওসি) জুয়েল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এস আই মনিরুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
শনিবার (১০ ফেব্রুয়ার) সকালে পৌর এলাকার দুধসারা বাসস্ট্যান্ড সংলগ্ন বড় মসজিদের সামনে থেকে কালীগঞ্জ টু খালিশপুর গামি ব্লু রঙের তিন চাকার মহেন্দ্র গাড়ি সহ ঝিনাইদহের বেড় গোপীনাতপুর গ্রামের ঈমান আলীর ছেলে রাজু আহাম্মেদ (৫৫), পোড়াপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (৫২), গয়েশপুর গ্রামের মৃত মজিবর শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন কে ৩ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ আটক করে।
তাদের নিকট থেকে উদ্ধার কৃত গাড়ি ও গাঁজার মূল ৩ লাখ টাকা।
মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।