হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় দর্শনা থানাধীন বড়বলদিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন দর্শনা থানা কৃষক দলের আহ্বায়ক আশরাফুল হক বিপ্লব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন। তিনি বলেন, "স্বৈরাচারী সরকারের দোসরদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। স্বাধীনতার স্বপ্নকে রক্ষা করতে হবে।" বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়াদ্দার, বেগমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশাবুল হক, এবং অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে আক্তার মাষ্টারকে সভাপতি, জহিরুল ইসলাম ঝন্টুকে সাধারণ সম্পাদক, করে...
হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় দর্শনা থানাধীন বড়বলদিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন দর্শনা থানা কৃষক দলের আহ্বায়ক আশরাফুল হক বিপ্লব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন। তিনি বলেন, “স্বৈরাচারী সরকারের দোসরদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। স্বাধীনতার স্বপ্নকে রক্ষা করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়াদ্দার, বেগমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশাবুল হক, এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে আক্তার মাষ্টারকে সভাপতি, জহিরুল ইসলাম ঝন্টুকে সাধারণ সম্পাদক, করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।