আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী সুলতানা সুরাইয়া (৬৫) এর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত সুলতানা সুরাইয়া পৌরসভার পশ্চিম ভূঞাপুরের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রহিম আকন্দের স্ত্রী। ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার গভীর রাতে নিজ ঘর থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে বিছানার উপর বৃদ্ধা মহিলার গলাকাটা মরদেহ দেখতে পাই। পরে সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। এবিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ বলেন, রাতে নিহতের ছেলে ফোন করে বিষয়টি জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে...
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী সুলতানা সুরাইয়া (৬৫) এর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত সুলতানা সুরাইয়া পৌরসভার পশ্চিম ভূঞাপুরের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রহিম আকন্দের স্ত্রী।
১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার গভীর রাতে নিজ ঘর থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে বিছানার উপর বৃদ্ধা মহিলার গলাকাটা মরদেহ দেখতে পাই। পরে সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।
এবিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ বলেন, রাতে নিহতের ছেলে ফোন করে বিষয়টি জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরো বলেন, ১৫ সেপ্টেম্বর, শুক্রবার,সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে সঠিক তথ্য জানাযাবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।