স্টাফ রিপোর্টার ভোলা।
ভোলার তজুমদ্দিন উপজেলা চাঁচড়া ইউনিয়ন যুবদল নেতা সবুজের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার (৩০ মে) বিকাল ৫.৪০ মিনিট চাঁচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আবদুল জলিল অসুস্থ হলে তাকে দেখতে গিয়ে এই হামলার শিকার হন।
অভিযোগকারী সবুজ জানান, তিনি জলিল মিয়াকে দেখে ফেরার পথে তার মোটর সাইকেল থামিয়ে একই এলাকার বাসিন্দা সন্ত্রাসী নাজিম (৩২), জাকির (৩৫), আলাউদ্দিন (৪৪) জাকির (৩৬) এস এস ও লোহার পাইপ দিয়ে অতর্কিত হামলা করেন এই সময় তিনি চিৎকার করে মাটিতে লুটিয়ে পরলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তিনি আরো জানান এর আগে ডাঃ ইউনুস সরকারের আমলে ও তার উপর হামলা করে এবং একটি মোটর সাইকেল পুড়ে পেলেন তারা। তিনি থানায় এসে ডায়েরি করেন। এই বিষয় জানতে চাইলে অভিযুক্ত দুই জনের ফোন বন্ধ থাকলেও দুইজনকে একাধিক ফোন দিলে রিসিভ করেন নি।
এই বিষয় তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

