ঢাকাTuesday , 30 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে উত্তেজনা, হত্যা মামলার আসামিকে বিক্ষুব্ধ জনতার মারধর।

দেশ চ্যানেল
June 30, 2026 12:46 pm
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার এক আসামিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার পথে পুলিশের উপস্থিতিতেই বিক্ষুব্ধ জনতার একাংশ আসামির ওপর হামলা চালিয়ে মারধর করে।পরে অতিরিক্ত পুলিশ সদস্য ও উপস্থিত আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান,ফতুল্লার চানমারী এলাকার ডিশ লাইন ব্যবসায়ী মোঃনাছির উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি শরীফকে রিমান্ড শুনানির জন্য কোর্ট হাজত থেকে আদালতে নেওয়া হচ্ছিল।এ সময় নিহত নাছির উদ্দিনের স্বজন ও এলাকার কয়েকজন ক্ষুব্ধ ব্যক্তি তাকে লক্ষ্য করে এগিয়ে যান।একপর্যায়ে ধাক্কাধাক্কির মধ্যে আসামি আদালতের প্রবেশপথের সামনে পড়ে গেলে বিক্ষুব্ধ জনতার কয়েকজন তাকে মারধর করেন।ঘটনার সময় আদালত প্রাঙ্গণে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়লেও অতিরিক্ত পুলিশ সদস্য ও আইনজীবীরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পরে আসামিকে নিরাপদে আদালতে নেওয়া হয়।শুনানি শেষে আদালত শরীফের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোঃসালাউদ্দিন ভূঁইয়া সবুজ বলেন- “হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে।আসামিকে আদালতে দেখে কয়েকজন আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি।তবে আইনজীবী ও পুলিশ সদস্যদের উদ্যোগে পরিস্থিতি দ্রুত শান্ত করা হয়।কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আব্দুস সামাদ বলেন-হত্যা মামলার আসামিকে আদালতে নেওয়ার সময় একটি পক্ষ হামলার চেষ্টা করেছিল। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।উল্লেখ্য,গত ১৪ মে ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকার ফ্রেন্ডস ক্যাবল অফিসে ডিশ লাইন ব্যবসায়ী মোঃনাছির উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।এ ঘটনায় ফতুল্লা থানায় দায়ের করা মামলায় শরীফকে প্রধান আসামি করা হয়।তদন্তের অংশ হিসেবে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST