নোয়াগ্রাম ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যাক্ত করলেন হুমায়ুন।
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার ৪নং নোয়াগ্রাম ইউনিয়নকে আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন হুমায়ুন কবির শেখ। তিনি বলেন, "সুখ-দুঃখ, হাসি-কান্না ও অভাব-অভিযোগের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছি। আমি চাই ইউনিয়নের উন্নয়ন হোক সবার অংশগ্রহণে, বৈষম্য ছাড়াই।" তিনি অসহায় মানুষের সহযোগিতা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সেবার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকেও মনোনয়ন প্রত্যাশী বলে জানান। শেষে তিনি বলেন, "আমি আপনাদেরই একজন। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।"
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার ৪নং নোয়াগ্রাম ইউনিয়নকে আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন হুমায়ুন কবির শেখ।
তিনি বলেন, “সুখ-দুঃখ, হাসি-কান্না ও অভাব-অভিযোগের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছি। আমি চাই ইউনিয়নের উন্নয়ন হোক সবার অংশগ্রহণে, বৈষম্য ছাড়াই।”
তিনি অসহায় মানুষের সহযোগিতা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সেবার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকেও মনোনয়ন প্রত্যাশী বলে জানান।
শেষে তিনি বলেন, “আমি আপনাদেরই একজন। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।