ঢাকাTuesday , 3 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় বিজিবির তাৎক্ষণিক তৎপরতা: বৈদ্যুতিক তারের আগুন থেকে খড়বোঝাই ট্রাক রক্ষা।

দেশ চ্যানেল
November 3, 2026 4:44 pm
Link Copied!

বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ

নওগাঁর পত্নীতলায় উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে খড়বোঝাই একটি ট্রাকে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর ১৪ ব্যাটালিয়নের আগ্রাদ্বিগুণ বিওপির সদস্য ও স্থানীয় জনগণের তাৎক্ষণিক ও সাহসিকতাপূর্ণ পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ট্রাকটি।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বেলা আনুমানিক ১১টা ৫০ মিনিটে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীনস্থ আগ্রাদ্বিগুণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তালান্দার মোড় (বিওপি হতে প্রায় ১৫০ গজ উত্তরে) এই দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ট্রাকটি আগ্রাদ্বিগুণ থেকে ফরিদপুর জেলার অভিমুখে যাওয়ার সময় পথিমধ্যে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে এর ওপর বোঝাইকৃত খড়ে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। ঘটনাটি প্রত্যক্ষ করা মাত্রই আগ্রাদ্বিগুণ বিওপির বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। একই সাথে বিওপি কমান্ডার বিষয়টি ব্যাটালিয়ন অধিনায়ককে অবহিত করলে তিনি দ্রুততম সময়ের মধ্যে বিওপিতে সংরক্ষিত অগ্নিনির্বাপণ সরঞ্জামাদিসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরবর্তীতে বিজিবি সদস্য ও স্থানীয় জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় এবং বিওপিতে সংরক্ষিত ফায়ার এক্সটিংগুইশার ও পানির সাহায্যে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিজিবির সময়োপযোগী সিদ্ধান্ত ও ত্বরিত পদক্ষেপে কিছু খড় পুড়ে গেলেও বড় ধরনের দুর্ঘটনা ও ট্রাকটির মারাত্মক ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হয়েছে।

এ বিষয়ে (১৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবীব জানান সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনগণের জানমাল রক্ষা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে মানবিক সহায়তা প্রদানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা তৎপর ও প্রতিশ্রুতিবদ্ধ—এই ঘটনা তারই এক অনন্য দৃষ্টান্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST