ঢাকাMonday , 12 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে ফ্যামিলি কার্ডের দেশব্যাপী খানা জরিপ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
October 12, 2026 11:52 am
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

পানছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

১২ অক্টোবর সোমবার দুপুর ২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর যৌথ আয়োজনে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজ সেবা অফিসার দ্বিপায়ন চাকমার সঞ্চালনায় প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, পানছড়ি ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার।

আজ ১২ অক্টোবর ২০২৬ থেকে দেশব্যাপী খানা তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এজন্য ৬৬,৮১৫ জন তথ্য সংগ্রহকারী ও ৬,৬৮১ জন সুপারভাইজার নিয়োগ, ট্যাবলেট, মোবাইল সিম কার্ড সংগ্রহ, Network Based Cyber Security, Work Force Management, NOC Room স্থাপনসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ট্যাবলেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করে সরাসরি অনলাইন ডেটাবেজে ইনপুট দেবেন। ডিসেম্বর ২০২৬ এর মধ্যে ৪.৪৫ কোটি পরিবারের (প্রতি ৫ জন মিলে ১ পরিবার) তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থবছরে নতুন ৪০ লক্ষ নারী পরিবার প্রধানকে কার্ড ও ভাতার আওতায় আনা হবে এবং পর্যায়ক্রমে পরবর্তী ০৩ অর্থবছরে সকল যোগ্য নারীকে আনা হবে। প্রদেয় কার্ডটি Dual Chip, QR Code ও NFC সুবিধা সম্বলিত এবং TakaPay পেমেন্ট স্কিমের সাথে সংযুক্ত থাকবে, যার মাধ্যমে উপকারভোগীরা ব্যাংকের ATM বুথ, বিপণি বিতানের POS এবং MFS হতে ভাতা উত্তোলন করতে পারবেন।

প্রেস কনফারেন্সে সভাপতির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, ফ্যামিলি কার্ড সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। দেশব্যাপী এই জরিপ সফল করতে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি পানছড়ির সকল নাগরিক ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

এসময় উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST