বগুড়ায় ৭৭৫ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার- ০১
মিলন হোসেন বগুড়া জেলা প্রতিনিধি বগুড়া সদর থানার মাদক বিরোধী অভিযানে ৭৭৫ বোতল ফেন্সিডিল সহ মোছাঃ সুমা খাতুন (২৫) নামে একজন নারী মাদক ব্যবসায়ি কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোছাঃ সুমা খাতুন বগুড়া সদর উপজেলার কুকরুল মধ্যপাড়া এলাকার মোঃ মেহেদী হাসান বাবলার স্ত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ। আজ সোমবার (১১ মার্চ) বগুড়া সদর থানার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা পৌণে ১টার দিকে বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের কুকরুল মধ্যপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় বগুড়া সদর থানা পুলিশ। এ সময় ৭৭৫ বোতল ফেন্সিডিল সহ সুমা...
মিলন হোসেন বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া সদর থানার মাদক বিরোধী অভিযানে ৭৭৫ বোতল ফেন্সিডিল সহ মোছাঃ সুমা খাতুন (২৫) নামে একজন নারী মাদক ব্যবসায়ি কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোছাঃ সুমা খাতুন বগুড়া সদর উপজেলার কুকরুল মধ্যপাড়া এলাকার মোঃ মেহেদী হাসান বাবলার স্ত্রী।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ।
আজ সোমবার (১১ মার্চ) বগুড়া সদর থানার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা পৌণে ১টার দিকে বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের কুকরুল মধ্যপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় বগুড়া সদর থানা পুলিশ।
এ সময় ৭৭৫ বোতল ফেন্সিডিল সহ সুমা খাতুনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি মোঃ সাইহান ওলিউল্লাহ জানান, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।